হোম > রাজনীতি

এবার ‘শাপলা’ চাইলো অপর একটি নিবন্ধিত দল

স্টাফ রিপোর্টার

`শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চিঠি চালাচালি চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটি প্রতীক হিসেবে শাপলা পেতে অনড়, আর ইসি নানান যুক্তি দাঁড় করিয়ে শাপলা প্রতীক দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

এসবের মধ্যে আরও একটি রাজনৈতিক দিল ইসির কাছে শাপলা প্রতীক দাবি করে বসেছে। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস দলের প্রতীক ‘ডাব।

সোমবার প্রতীক পরিবর্তনের জন্য দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম ইসিতে আবেদন করেছেন। দলের দপ্তর সম্পাদক তুষার রহমান ইসিতে আবেদনপত্রটি জমা দেন।

বাংলাদেশ কংগ্রেস দল জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে ব্যানার, পোস্টার, লোগো সর্বত্রই শাপলার উপস্থিতি রয়েছে।

পরে ২০১৭ সালে নিবন্ধনের সময় ইসি জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। কমিশনের সেই নির্দেশনা মেনে কংগ্রেস ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়।

তবে আবেদনপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলা ছিল, যা কংগ্রেসের আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশনায় দলটির নিবন্ধন দেওয়া হলে তারা বই প্রতীক দাবি করলেও গেজেটভুক্ত না থাকায় শেষে তাদের ডাব প্রতীক নিতে হয়।

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়