হোম > রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন-প্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সব সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা অভিমত ব্যক্ত করেন।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে। ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ

তারেক রহমানের যে দুইটি বিষয় দৃষ্টিকটু লেগেছে

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরো ঝুঁকির মুখে ঠেলে দেবে

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট দেওয়া হয়েছে: জামায়াত

জনগণকে হতাশ করে সরকার গণবিরোধী বাজেট প্রদান করেছে

এই বাজেট রাজনৈতিক চমকবাজী ছাড়া আর কিছুই নয় : জাসদ