হোম > রাজনীতি

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন: সরকারকে সমমনা জোট

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বুধবার সন্ধ্যায় রাজধানীতে এনপিপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ।

তিনি বলেন, আলোচনা ও রাজনৈতিক মতৈক্য ছাড়া এমন স্পর্শকাতর একটা ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। তাছাড়া দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে জনগণের ম্যান্ডেটবিহীন অনির্বাচিত সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এমনিতেই শেখ হাসিনার আমলে রাখাইন রাজ্য থেকে ১০ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং এটি এরই মধ্যে বাংলাদেশের জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা চাই না, নতুন করে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করুক।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলোর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে গত আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। আমরা মনে করি, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সকল সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা আশা করি, যেখানে আমাদের জাতীয় নিরাপত্তা জড়িত, সেখানে অন্তর্বর্তী সরকার একক সিদ্ধান্ত না নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দেশের নিরাপত্তা সবার আগে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত প্রমুখ।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন