হোম > রাজনীতি

‘জুলাইতে কারো অনুমতির তোয়াক্কা করিনি, এবারও করবো না’

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, জুলাইয়ের ঘোষণা ও সনদ ছাড়া অন্তর্বর্তী সরকারের (ইন্টেরিমের) কোনো বৈধতা নেই। আর তা না হলে আমাদের জীবনেরও আর কোনো গ্যারান্টি থাকে না।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

আলী আহসান জুনায়েদ বলেন—আমরা জুলাইতে কারো অনুমতির তোয়াক্কা করিনি। এবারও করবো না। যদি আমাদের রাজনৈতিক সমাধানের পথ- জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ না আসে, তাহলে এবার ছিনিয়ে আনবো। রিমেম্বার ইট!

এদিকে ৩ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশ করতে ব্যর্থ হলে ছাত্র–জনতাকে সঙ্গে নিয়ে আবার মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মাগুরায় এক সমাবেশে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন—৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেখতে চাই। ওই দিন আমরা শহীদ মিনারে থাকব। এর মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে ব্যর্থ হলে সারা দেশের ছাত্র–জনতাকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে নামব।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস