হোম > রাজনীতি

হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : আমার দেশ

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পর্যন্ত এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা।

নেতারা বলেন, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত আহত হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা