হোম > রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

জুলাই গণভোটের জনরায় ও সংবিধান সংস্কারের পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। তিনি বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; এটি সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের রূপরেখা। গণভোটে ৬৮.০৬% মানুষ যা চেয়েছে, তা বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসন ফিরে আসার পথ উন্মুক্ত হবে।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি গণভোটের রায় উপেক্ষা করছে এবং সংবিধান সংস্কার এড়াচ্ছে। তাদের ৩১ দফার প্রতিশ্রুতির প্রথম দফায় সংবিধান সংস্কারের কথা বলা হয়েছিল, কিন্তু তারা তা মানছে না। জনগণ যা চেয়েছে, তা উপেক্ষা করলে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন ব্যর্থ হবে।

তিনি সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন। যারা সনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা জানুক ছাত্রসমাজ কখনো মাথা নত করবে না। জুলাই আমাদের শক্তি, সাহস ও দেশের ভবিষ্যৎ গঠনের প্রতীক।

এছাড়াও সমাবেশে মুফতি আইনুল হক কাসেমীর অবিলম্বে মুক্তির দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করে ১০০ দিনেরও অধিক সময় ধরে আটক রাখা হয়েছে, যা ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী।

তারা আরও উল্লেখ করেন, প্রথম আলো অফিস ভাঙচুরের ঘটনার সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ নেই; বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে বলে তারা মনে করেন।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহ এবং দিদারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য- যোগাযোগ ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আহমদ মুরসালিন,ঢাবি শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সজিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমাদুল্লাহ,ঢাকা মহানগর পূর্বের সভাপতি আমিনুল ইসলামসহ ঢাকা মহানগরী ও বিশ্ববিদ্যালয় ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশের সমাপ্তিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাব, বিজয়নগর পানির ট্যাংক এলাকা হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের সময় ছাত্র-জনতা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান

প্রযুক্তি এগোলেও শ্রমিক পিছিয়ে থাকবে না: শিমুল বিশ্বাস