হোম > রাজনীতি

ঢাকা-৯ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর শোডাউন

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা-০৯ আসনের প্রার্থী শাহ ইফতেখার তারিকের সমর্থনে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল শোডাউন করা হয়।

শুক্রবার সকাল ৯টায় গ্রীন মডেল টাউন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঢাকা-০৯ আসনের গুরুত্বপূর্ণ সব এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন তিনি।

শোডাউন শেষে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে শাহ ইফতেখার তারিক বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে, নিজেদের পকেট ভারি করেছে, ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা দিচ্ছি—আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন তবে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-০৯ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, আমি ঢাকা-৯ আসনের মানুষের খাদেম হতে চাই।

শাহ ইফতেখার তারিকের শোডাউনে আরও অংশ নেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে. এম. শরীয়াতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-দফতর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দিন, কার্যনির্বাহী সদস্য মাওলানা নাজির আহমাদ শিবলী, মুগদা থানা সভাপতি আলহাজ্ব হানিফ সিকদার, সবুজবাগ থানা সভাপতি মাওলানা নোমান আল হুসাইনী, খিলগাঁও থানা সভাপতি আবু মাহমুদ পাটোয়ারী, ঢাকা-০৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মাদ সাইফুর রহমানসহ তৃণমূল নেতারা।

এসআর

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা