হোম > রাজনীতি

এনসিপি থেকে ঢাকা-৫ আসনে লড়বেন সৌরভ

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর সেদিনই তিনি দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা-৫ (জাতীয় সংসদের ১৭১ নম্বর) আসনটি যাত্রাবাড়ি, দনিয়া, কাজলাসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শেষ প্রান্তজুড়ে বিস্তৃত একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সৌরভ।

মনোনয়ন নেওয়ার পর সৌরভ বলেন, মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা, অবহেলা ও নাগরিক ভোগান্তি খুব কাছ থেকে দেখে বড় হয়েছি। এ এলাকার মানুষের মৌলিক সেবাগুলো নিশ্চিত করতে হলে প্রয়োজন আন্তরিক উদ্যোগ, দূরদর্শী পরিকল্পনা এবং স্বচ্ছ নেতৃত্ব জরুরি বলে মনে করেন এনসিপির এই নেতা।

সৌরভ বলেন, দেশের রাজনীতি আজ পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা শুধু ক্ষমতার রাজনীতি করবে না—মানুষের পাশে থাকবে সারা বছর, সুখে-দুঃখে, আশা-নিরাশায়। এনসিপি সেভাবেই নতুন নেতৃত্ব তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সরকারকে পদক্ষেপ নিতে বললেন মামুনুল হক

উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজের উদ্যোগ জামায়াত এমপির

সরকার একদলীয় শাসন কায়েমের পথে হাঁটা শুরু করেছে: এটিএম আজহার

জামায়াতের নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের স্বার্থে আবারো জীবন দিতে প্রস্তুত আছি: কর্নেল অলি আহমদ

গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে

দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জামায়াতের উদ্বেগ

নবাগতদের যাচাই-বাছাইয়ে এনসিপির সার্চ কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন সন্ধ্যা আয়োজনের ঘোষণা শিবিরের

ভারতে মুসলমানদের ওপর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন