হোম > রাজনীতি

রাষ্ট্র কাঠামোয় শ্রম-কর্ম পেশার মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: স্বপন

স্টাফ রিপোর্টার

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, প্রস্তাবিত উচ্চকক্ষে বিভিন্ন শ্রেণিপেশার ও সমাজ শক্তির অদলীয় প্রতিনিধিত্ব এর রাষ্ট্র কাঠামোয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন বারবার জনগণ রক্তাক্ত লড়াই করে ফ্যাসিবাদের পতন ঘটায়, কিন্তু রাজনৈতিক সংলাপে বা ক্ষমতা পালাবদল হয়ে রাজনৈতিক দলসমূহের ক্ষমতা নিশ্চিত করে।

শনিবার ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মিরপুর সনি সিনেমা হল চত্বরে এক পথসভায় এ কথা বলেন।

স্বপন বলেন, জেএসডি স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় সমাজশক্তি সমূহের অংশগ্রহণের কথা বলে আসছে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে,নীতিপ্রণয়নে এবং বাস্তবায়নে সকল জনগণের অংশীদারত্ব নিশ্চিত করা ছাড়া স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র পড়ে তোলা অসম্ভব।

বিশেষ অতিথি সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে মব সন্ত্রাস সৃষ্টিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে পরাজিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিবে। জনগণের জানমাল রক্ষায় আরোও তৎপর থাকতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে গেছে। সিন্ডিকেট নামের অশুভ চক্র সক্রিয় কিনা প্রশাসনকে তদন্ত করতে দাবি জানান।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি