হোম > রাজনীতি

দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির রয়েছে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপি সরকার দেশে প্রতিবারই দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার পর বিদেশ থেকে আসা সহায়তার দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাপনা দেশের উন্নয়নকে পিছিয়ে দিয়েছিল। পরবর্তী সময়ে ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই অচলাবস্থা কাটিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেন এবং স্বল্প পরিমাণে হলেও খাদ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করেন।

মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক তৃতীয় দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, শেখ হাসিনার শাসনামলের ৩ বছরের দুর্নীতিতে ২০০১ সালে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে ধীরে বের করে আনে। এটি বিএনপির দাবি নয়, একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থার জরিপ।

তিনি আরও বলেন, দুর্নীতি দমনের ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির তদন্ত করতে সরকারের অনুমতির বাধ্যবাধকতা তৈরি করা হয়েছিল। খালেদা জিয়ার সরকারের মতোই আবারও দুর্নীতি দমন কমিশন (দুদক) কারও অনুমতি ছাড়াই স্বাধীনভাবে তদন্ত করতে পারবে।

দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

জুলাই সনদের বিষয়টি জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত: জুবায়ের

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ

সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে দুই কমিটি এনসিপির

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ

ইরানের ওপর মার্কিন-ইসরাইলের সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন

রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত