হোম > রাজনীতি

১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন করবে ইসলামী ঐক্যজোট

মজলিসে শূরার বৈঠকে সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। আকাবির-আসলাফের রাজনৈতিক মিশন এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই কনভেন করবে দলটি।

সোমবার বাদ জোহর রাজধানীর লালবাগে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতইসলামী ঐক্যজোটের মজলিসে শূরার গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে জাতীয় কনভেনশন সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। কনভেনশনের পূর্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে জেলা ও মহানগর কমিটিগুলো নবায়ন ও পুনর্গঠনের কাজ সম্পন্ন করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া আসন্ন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন মজলিসে শূরার অন্যতম সদস্য ও জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আবুল কাশেম, মাওলানা শামসুল আলম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা রিয়াজউল্লাহ, মাওলানা করী নাসির উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

পশ্চিমা নারীবাদের ‘অশুভ খপ্পর’ থেকে রক্ষায় সচেতনতার আহ্বান চরমোনাই পীরের

হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়েই দেশে ফিরবেন কিনা মানুষের মনে প্রশ্ন: রিজভী

হাসিনার পাসপোর্ট আবেদন প্রসঙ্গে যা বললেন জামায়াত নেতা জুবায়ের

ব্যবসায়ী শামীমকে ‘গুমের’ সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি এমপি আরমানের

হাসিনা এখন কেন বিদেশি রাজনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন, প্রশ্ন রিজভীর

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা

হাসিনার আমলে ১৭ বছর ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করতে দেয়নি: রিজভী

হাসিনার কাছে যা জানতে চাইলেন রিজভী

ছাত্রশিবির করে কী পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ