হোম > রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

স্টাফ রিপোর্টার

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। দলের সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়া রবও তার সঙ্গে ফিরেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী ইউএস বাংলার ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টায় তিনি রাজধানীর উত্তরায় বাসার উদ্দেশ্যে রওনা করেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন।

এ সময় তাকে বরণ করে নিতে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,সহ-সভাপতি এডভোকেট কে এম জাবির,কামাল উদ্দিন পাটোয়ারী,এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান,এডভোকেট সৈয়দা ফাতেমা হেনা,এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,নুরুল আকতার,মোশারেফ হোসেন মন্টু,মো.মোস্তফা কামাল,আবদুল্লাহ আল মামুন,শফিকুর রহমান বাবর,এম এ আউয়াল, কামরুল আহসান অপু,বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আবুল কালাম, এহসান ভুইয়া,মোহাম্মদ মোস্তাক,ফারজানা দিবা,আনিসা রত্না,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,আবদুল্লাহ আল নোমান,ইলোরা খাতুন সোমা,এস এম মনিরুজ্জামানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ ইসলাম

ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ: মামুনুল হক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার