হোম > রাজনীতি

কাফনে মোড়ানো প্রতীকী লাশ নিয়ে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই দ্রোহ মিছিল’। মিছিলে কাফনে মোড়ানো চার-পাঁচটি প্রতীকী লাশ, রক্তাক্ত ও আহত বেশ কয়েকজন কর্মী, ব্যানার, পোস্টার ও প্রতিবাদী ফেস্টুন বহন করা হয়—যা জনমনে তীব্র প্রতিবাদ ও আবেগ সৃষ্টি করে।

শুক্রবার সকাল ১০টায় মিছিলটি জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় হয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন—ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী।

নেতারা বলেন, জুলাই মাস এ দেশের ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়—ঝরেছে পবিত্র রক্ত, পড়েছে অসংখ্য লাশ, অথচ আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। কাফনে মোড়ানো এই প্রতীকী লাশের মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক, ন্যায়ের দাবির প্রতিধ্বনি। আমরা বলছি, আর নয় অন্যায়, এবার চাই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন—এই দাবি এখন সময়ের কঠোর বাস্তবতা।

গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইসমাইল পাঠানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর সেক্রেটারি মো. জাকির হোসেন, সাবেক জেলা সভাপতি সাদেকুজ্জামান খান, আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ।

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে