হোম > রাজনীতি

সাংবাদিক ইউনিয়ন খুলনার বিজয়ীদের অভিনন্দন গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন দেশের বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আমি আশা করি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার, দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আমি তাদের কর্মময় জীবনের সফলতা এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা