হোম > রাজনীতি

আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে ইসিতে ব্যাখ্যা দিলেন মামুনুল হক

স্টাফ রিপোর্টার

‎নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি এই ব্যাখ্যা দেন।

‎কমিশন এখন তার দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

লিখিত জবাব দেওয়ার পর মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি ঠিকই, তবে নিজ নির্বাচনি এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাইনি।’

তিনি আরো দাবি করেন, তার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কোনো প্রচারণায় অংশ নেননি।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ইসি।

নোটিশে বলা হয়, গত ১৩ জানুয়ারি বিকেলে ইসি ভবনের সামনে অনুসারীদের নিয়ে লিফলেট বিতরণ করেন মামুনুল হক, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারিত রয়েছে। কমিশনের মতে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে এ ধরনের কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অভিযোগেই তাকে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রিজভী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

সংখ্যাগরিষ্ঠতার ভূতে গণবিরোধী কাজ করছে সরকার: গোলাম পরওয়ার

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে