হোম > রাজনীতি

একক অধিপত্য বজায় রাখতেই পিআরে বিরোধিতা

গণসমাবেশে মাওলানা মা’ছুম

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই বিশেষ একটি দল পিআরের মত ইনসাফপূর্ণ পদ্ধতির বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

তিনি বলেন, আমরা সংসদে ছোটবড় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের প্রস্তাব করেছি। দেশের অধিকাংশ মানুষই পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। অথচ বিশেষ একটি দল নাকি পিআর বোঝে না। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে উচ্চ-কক্ষে পিআর মেনে নিয়ে প্রমাণ করেছেন তারা পিআর বোঝেন।

শুক্রবার রাজধানীর রামপুরায় একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দফা দাবিতে থানা জামায়াত আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এটিএম মা‘ছুম আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের আবশ্যকতার কথা উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে সবার জন্য ময়দান সমতল হবে হবে। সবার আগের জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার না হলে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হতে পারবে না। তিনি দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহবান জানান।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক সাহসী সরকার গঠন করা হবে, যে সরকার এক আল্লাহ ছাড়া কোন পরাশক্তিকে ভয় করবে না। রাষ্ট্রের সব ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

রামপুরা থানা উত্তরের আমির ফজলে আহমদ ফজলুর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা-১১ আসনের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও ঢাকা-১১ আসনের আসন পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক