হোম > রাজনীতি

জিন্নাহ-শেরে বাংলাসহ মুসলিম জাতীয়তাবাদী নেতাদের নামে ঢাকায় কোরবানি

স্টাফ রিপোর্টার

মুহাম্মদ আলী জিন্নাহ ও শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকসহ বাংলাদেশ ও পাকিস্তানের ছয় মুসলিম জাতীয়তাবাদী নেতার পক্ষে ঢাকায় গরু কুরবানি দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শনিবার পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর মিরপুরে এ কুরবানি দেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ। মুসলিম জাতীয়তাবাদী অন্য নেতারা হলেন- নবাব স্যার সলিমুল্লাহ, আল্লামা ইকবাল, খাজা নাজিমউদ্দীন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

কুরবানির আয়োজনে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, কেন্দ্রীয় কমিটির সদস্য তপু তৌহিদ ও রাজু আহমেদ সদর প্রমুখ।

আয়োজনের বিষয়ে মোহাম্মদ শামসুদ্দিন বলেন, 'ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন নবাব স্যার সলিমুল্লাহ, আল্লামা ইকবাল, মুহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, খাজা নাজিমউদ্দীন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

তাদের অবদানের ফলে আমরা বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমানেরা আজ স্বাধীনভাবে বেঁচে আছি। তাদের পক্ষে কুরবানি করার মধ্য দিয়ে আমরা জনগণকে আমাদের গৌরবোজ্জ্বল সংগ্রামী অতীতের কথা মনে করিয়ে দিচ্ছি। আমরা চাই জনগণ যেন মুসলিম জাতীয়তাবাদী লড়াইকে ভুলে না যায়।'

সাইয়েদ কুতুব বলেন, 'চব্বিশের জুলাই বিপ্লবের পর গঠিত নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের আদর্শ হলো মুসলিম জাতীয়তাবাদ। আমরা চাই বাংলাদেশের জনগণ ব্রিটিশ বিরোধী মুসলিম জাতীয়তাবাদী লড়াইকে যেন সব সময় ধারণ করে। এজন্য বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহায় মুসলিম জাতীয়তাবাদী নেতাদের পক্ষে কুরবানি করা হয়েছে।'

তিনি বলেন, 'এবার শুধু রাজধানীতে মুসলিম জাতীয়তাবাদী নেতাদের পক্ষে কুরবানি করা হলেও আগামীতে সারা দেশে এ আয়োজন করা হবে ইনশাল্লাহ।'

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন