হোম > রাজনীতি

রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে যৌক্তিক রোডম্যাপ খুঁজুন: স্বপন

স্টাফ রিপোর্টার

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নির্বাচন ডিসেম্বর না জুনে- এই সময়সূচির বিরোধ কারো লক্ষ্য নয়। বর্তমান রাজনৈতিক অচলাবস্থার নিরসনে প্রয়োজন একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী রোডম্যাপ, যা রাষ্ট্রের মৌলিক সংস্কার, বিচারের ভিত্তিকে গতিশীল করবে এবং নির্বাচন নিশ্চিত করবে।

শনিবার বিকেলে রাজধানীর ফেনী সমিতি মিলনায়তনে জেএসডির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে দ্রুত জাতীয় সনদ প্রণয়ন না করলে গণঅভ্যুত্থানের স্বপ্ন হাতছাড়া হয়ে পড়বে। এই মুহূর্তে কোনো পক্ষের একতরফা অবস্থান নয়, বরং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই প্রজাতন্ত্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলে মত দেন তিনি।

সভাপতির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ বলেন, এই মুহূর্তে সরকার এবং গণঅভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণিপেশা তথা সমাজ শক্তিসমূহের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, কামরুল ইসলাম অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, আবুল কালাম, আনিসা রত্না, আবদুল মুত্তালিব মাস্টার, এমএ আউয়াল, সুমন খান, ফারহান হাবিব ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি