হোম > রাজনীতি

ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ঢাকাস্থ ইরাক দূতাবাসের আমন্ত্রণে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ইরাক দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরাকের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার ও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উভয় দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি এবং দ্বিপক্ষীয় যোগাযোগ আরও বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং আমিরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

৬ মাসে সরকারের অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

গ্যাস-বিদ্যুৎ সংকটসহ জনদুর্ভোগ নিরসনে সরকার উদাসীন

ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার

সন্ত্রাসের পথ পরিহার না করলে হাসিনার মতো জামায়াতেরও পতন হবে: গণঅধিকার পরিষদ

জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনার অগ্রগতি কী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

চূড়ান্ত পর্যায়ে ছাত্রদলের নতুন কমিটি, যেকোনো সময় ঘোষণা

বিএনপির পরবর্তী মহাসচিব কে

হাসিনার মতো ফ্যাসিস্ট পৃথিবীর কোথাও নেই: রিজভী