হোম > রাজনীতি

মানবিক করিডোর দেশের জন্য অমানবিক হতে পারে: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান অন্তর্বর্তী সরকারকে, বাংলাদেশ-মিয়ানমারের মানবিক করিডোরের জন্য জাতিসংঘের প্রস্তাব পুনঃবিবেচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধাবস্থার মধ্যে যেসব জায়গায় মানবিক করিডোর স্থাপন করা হয়েছে, সেগুলো শেষ পর্যন্ত শুধু মানবিক করিডোরে সীমাবদ্ধ থাকে নাই বরং সামরিক নানা বিষয় যুক্ত হয়েছে। মানবিক করিডোরের ইতিহাস রক্তাক্ত এবং ব্যর্থতার ইতিহাস। তাই বাংলাদেশ-মিয়ানমারের মানবিক করিডোর আমাদের দেশের জন্য অমানবিক হতে পারে।

বৃহস্পতিবার সকালে পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে শ্রমিক জাগপা আয়োজিত “মে দিবসের ডাক, বৈষম্যমুক্ত শ্রম অধিকার চাই” শীর্ষক শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বাংলাদেশ-মিয়ানমারের মানবিক করিডোরের প্রস্তাব জাতিসংঘ থেকে আসুক অথবা আমেরিকা, তা অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। ইতিহাস বলে আর্মেনিয়া-আজারবাইজান, বসনিয়া-হার্জেগোভিনা, কঙ্গো অথবা সিরিয়া, কোথাও মানবিক করিডোরের বাস্তবায়ন সফল হয়নি। ইউক্রেন-রাশিয়াতে জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডোরের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকেরা সর্বদাই অবহেলিত। বহির্বিশ্বের তুলনায় এদেশের মানুষ অনেক স্বল্প আয়ে শ্রম দেয় তারপরও সময়মতো পারিশ্রমিক পায় না, ন্যায্য অধিকার পায় না, নিরাপদ কর্মস্থল পায় না। বেতনের জন্য দেশের শ্রমিকদের রাজপথে আন্দোলন করতে হয়। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রবাসী যোদ্ধারা রেমিটেন্সের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করে অথচ আমরা তাদের প্রকৃত সম্মানটুকু দিতে পারি না। প্রবাসে একজন শ্রমিক মৃত্যুবরণ করলে লাশটাও রাষ্ট্র আনার ব্যবস্থা করতে পারে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশটাকে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছিল, দেশটাকে বাঁচিয়ে রেখেছে এই দেশের শ্রমিকেরা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, ক্রীড়া সম্পাদক জনি নন্দী শ্রমিক জাগপার মো. মওদুদ, আলী আকবর, জব্বার আলী, ফারুক মিয়া, কামাল হোসেন, আ. রহিম প্রমুখ।

ঢাকা মহানগর জাগপা কমিটি ঘোষণা

ঋণ খেলাফিদের সাথে সংসদ শেয়ার করতে হয়, এজন্য আমরা লজ্জা পাই

টাকা পাচারকারীরা এখন বুক ফুলিয়ে চলাফেরা করছে

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: সংসদে কামাল হোসেন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

যারা ব্যাংক লুটপাট করেছে তাদের কাছেই কি ফিরছে ব্যাংক

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি সাইফুল ইসলাম