হোম > রাজনীতি

দেশের মানুষ ভয়াবহ একটি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে‌: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

জুলাই গণ‌অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ও আপনাদের প্রিয়জনদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশের মানুষ ভয়াবহ একটি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে‌।

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এই অর্থ বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ও আপনাদের প্রিয়জনদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশের মানুষ ভয়াবহ একটি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে‌। জাতি হিসেবে শহীদ পরিবার ও আহতদেরকে যে সম্মান মর্যাদা ও সহায়তা করা প্রয়োজন ছিল, এটা আমরা করতে পারিনি। রাষ্ট্র‌ও দায়িত্ব পালন করতে পারেনি। তাই আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন।

সরকারি অনুদান ও স্বীকৃতি বঞ্চিত জুলাই গণ‌অভ্যুত্থানের ১২ জন শহীদ পরিবার ও আহতের মধ্যে সাত লক্ষাধিক টাকার অনুদান দেওয়া হয়।

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে ও শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জাকির হোসেন, আকিফ আব্দুল্লাহ প্রমুখ।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন