হোম > রাজনীতি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানালো জমিয়ত

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী যৌথ বিবৃতিতে বলেন, “তারেক রহমান একজন প্রজ্ঞাবান, বলিষ্ঠ ও যুগোপযোগী রাজনৈতিক নেতা। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর সাহসী অবস্থান ও বলিষ্ঠ নেতৃত্ব দেশের রাজনৈতিক অঙ্গনে আশার প্রতীক হয়ে উঠেছে।”

তারা আরও বলেন, “জাতি আজ একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়। আমরা বিশ্বাস করি, জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে একটি নতুন রাজনৈতিক গতি সঞ্চার করবে এবং একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তার নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, ইসলামপ্রিয় ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছে।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি