হোম > রাজনীতি

জিএম কাদের বাংলাদেশে রাজনীতি করে কী করে, প্রশ্ন রিজভীর

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারা বাংলাদেশে রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করা বিষয়। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারত থেকে ফিরে এসে সাংবাদিকদের বলেন, তাদের (ভারতের) অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কী করে?

রোববার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে রাজধানীর ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নুরুল হক নুরের ওপরে আক্রমণটা আমার কাছে মনে হয়েছে পূর্ব পরিকল্পিত। তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাকে একেবারে মেরে ফেলা। ৫ আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে।

জাতীয় পার্টির নিষিদ্ধের একটা দাবি উঠেছে আপনার অভিমত কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে। ফাসিস্টের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। কারণ তাদের হাতে অনেক টাকা আছে।

নুরুল হক নুরের সুস্থতা কামনা করে রিজভী বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বাহির দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক