হোম > রাজনীতি

নির্বাচনি গণসংযোগ শুরুর সময় ঘোষণা দিলেন হাদী

আতিকুর রহমান নগরী

নির্বাচনি গণসংযোগ শুরুর ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। আগামীকাল শুক্রবার কাটাবন কেন্দ্রীয় মসজিদের সম্মুখ থেকে নির্বাচনি জনসংযোগ করবেন। হাদী ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।

রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-৮ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আগামীকাল বাদ জুম্মা কাটাবন কেন্দ্রীয় মসজিদ সম্মুখে আমরা নির্বাচনী জনসংযোগ করবো। ইনশাআল্লাহ।’

শরিফ ওসমান হাদীর নেতৃত্বে গড়ে উঠা ইনকিলাব মঞ্চ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন। ওই আন্দোলনের ছাত্র-জনতার ভাবধারায় পরিচালিত এই মঞ্চ প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা