হোম > রাজনীতি

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়

এমপি নুরুন্নিসা

স্টাফ রিপোর্টার

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান থেকে নারীদের যে গতিশীল ভূমিকা শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি।

তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে বিএনপি, যা তাদের নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগ আয়োজিত ‘অদম্য জুলাই’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘অদম্য জুলাই’-এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি, এনসিপির ডা. মাহমুদা মিতু এমপি, মারজিয়া বেগম এমপি, নাজমুন নাহার নীলু এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নাঈমা মোয়াজ্জেম। ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া।

উদ্বোধনী বক্তব্যে সুফিয়া জামাল বলেন, জুলাইয়ে সঠিক ইতিহাস সংরক্ষণে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে “অদম্য জুলাই” প্রকাশ করা হয়েছে। তিনি পরবর্তীতে জুলাই-কেন্দ্রিক আরও কাজ অব্যাহত থাকবে বলে জানান।

তিনি আরও বলেন, ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের এটিই প্রথম স্মারক প্রকাশনা। ইতিহাস বিকৃতি রোধ এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষণকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি তার বক্তব্যে স্মারক প্রকাশের পটভূমি উপস্থাপন করেন।

অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি জুলাই সনদের অপরিহার্যতা তুলে ধরে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মূল স্পিরিট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের অধিকার অপূর্ণই থেকে যাবে।

সংসদ সদস্য মারজিয়া বেগম জুলাই স্মারক প্রকাশের সার্বিক সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সংসদ সদস্য নাজমুন নাহার নীলু বলেন, জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের স্বপ্নের কাছে পৌঁছাতে হবে।

ডা. মাহমুদা মিতু এমপি বলেন, ইতিহাস সংরক্ষণের এ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তিনি অদম্য জুলাই স্মারকের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং সম্পাদকীয় পরিষদের পরিচিতি তুলে ধরেন আকলিমা ফেরদৌসী।

অতিথিদের বক্তব্য শেষে স্মারকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন, ফটোসেশন ও শুভেচ্ছা কপি প্রদান করা হয়। পরে শিশুদের ওপর সংঘটিত গণহত্যার ওপর তৈরি আরেকটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্মারক গ্রন্থটি সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন লেখক মাসুমা তাসনিম, সুমাইয়া সিদ্দিকা ও রেহানা সুলতানা।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা বেগম। বক্তারা ‘অদম্য জুলাই’ স্মারকটি জুলাই-পরবর্তী সময়ে একটি মাইলফলক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে বলে আশা প্রকাশ করেন।

ড. ইউনূসকে আ.লীগ সমর্থকদের হেনস্তায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম