হোম > রাজনীতি

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে

ময়মনসিংহে মামুনুল হক

স্টাফ রিপোর্টার

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মামুনুল হক। তিনি বলেন, তরুণরা জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহর রিকশা প্রতীকের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তারা দুর্নীতি, সন্ত্রাস ও শোষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং রিকশা মার্কায় ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক আরও বলেন, গুন্ডামি ও দখলদারিত্বের মাধ্যমে ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোর দিন শেষ হয়ে এসেছে। যারা এখনও সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে দেশকে শোষণের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।

তিনি উল্লেখ করেন, এবারের জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং দেশের মানুষের ভাগ্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে সংগ্রামের নির্বাচন বলেও তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ উল্লাহ বলেন, জনগণ তাকে আগামী পাঁচ বছর সুযোগ দিলে এমন কাজ করবেন, যার সুফল আগামী একশো বছর পর্যন্ত মানুষ মনে রাখবে। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা তাদের প্রধান লক্ষ্য। তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাশেষে মাওলানা মামুনুল হক ময়মনসিংহ-২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহকে রিকশা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন