হোম > রাজনীতি

বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি

স্টাফ রিপোর্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু'নেতাকে চিঠি দেয়া হয়েছে। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বক্তব্যে দলের ভেতর এবং বাহিরে নানা সমালোচনা হচ্ছে। তাদের বিতর্কিত বক্তব্যে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও বিএনপিকে সতর্ক করছেন রাজনীতি বিশ্লেষকরা।

এমন পরিস্থিতিতে দলের দুই শীর্ষ নেতাকে চিঠি দিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, সম্প্রতি বরকত উল্লাহ বুলু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সমালোচনা করে বলেন, তিনি এক সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু কখন আবার মুসলমান হলেন, তা তিনি জানেন না। এর আগে বুলু বলেছিলেন, তারেক রহমানের নাম নিতে হলে ওজু করতে হবে।

অপরদিকে, শামসুজ্জামান দুদুও বেশ কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন। সম্প্রতি তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে বলেন, প্রস্রাব করে দিলে তারা ভেসে যাবে। তার আগে সরকারের উদ্দেশে তিনি বলেছিলেন, সরকার না করলে নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবো।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন