হোম > রাজনীতি

সরকারের ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাষ্ট্রের কাছে জনগণের যা চাওয়া তার কোনো মাত্রাতেই স্বস্তিজনক খবর নাই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, জ্বালানিখাতে দফায় দফায় হয়রানির শিকার হতে হচ্ছে, জননিরাপত্তায় তেমন কোনো উন্নতি নাই। বিনিয়োগ পরিস্থিতি ভয়াবহ। সরকারের ছয় মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয় নাই। এর কারণ হলো, রাষ্ট্রের কাঠামোতে কোনো পরিবর্তন আসে নাই, নীতিগত সংস্কার হয় নাই।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে কেবলই ব্যক্তির পরিবর্তন হয়েছে। রাষ্ট্রের গুণগত পরিবর্তন হয় নাই। সংস্কার সাধন না হলে আগামী পাঁচ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। তাই জনপ্রত্যাশা পূরণে সংস্কার করতেই হবে। বিশেষ করে সাধারণ ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করতে হবে। আর্থিক খাতে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গ্যাস-বিদ্যুতের সমস্যায় জনদুর্ভোগ ও উৎপাদন বিঘ্নিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। গ্যাস ও জ্বালানিখাতে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করতে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আতিকুর রহমান মুজাহিদ, মাওলানা মানসুর আহমদ সাকী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল করীম আকরাম, অধ্যাপক নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, কে এম শরীয়াতুল্লাহ ও ইঞ্জিনিয়ার শেখ মারুফ।

মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে

সিরাতুন্নবী উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে: সাইফুল হক

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

ভালো আইন আনার কথা বলে উল্টো পথে হাঁটছে সরকার: আখতার হোসেন

ইসলামপন্থিরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: মামুনুল হক

সরকারের ছয় মাস হতাশা, সংকট আর ব্যর্থতার: জামায়াত

জিয়ার মাজারে বিএনপির নবনির্বাচিত ৪ স্থায়ী কমিটির সদস্যের শ্রদ্ধা

সরকারের ৬ মাসের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

‘জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা কাউকে নিতে দেওয়া যাবে না’