হোম > রাজনীতি

জাপা-জেপির জোটের সাথে বাংলাদেশ লেবার পার্টির সম্পর্ক নাই

ডা. মোস্তাফিজুর রহমান ইরান

স্টাফ রিপোর্টার

আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি (জেপি) ও হাসিনার তামাশার সরকারের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

সোমবার এক বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশ লেবার পার্টি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাষ্ট্রস্বীকৃত রাজনৈতিক দল। আমাদের দলীয় প্রতীক আনারস। কৃষক শ্রমিক-মেহনতি মানুষের অধিকার ও গণতন্ত্রিক আন্দোলন সংগ্রামের রাজপথের সক্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি কোন ভাবেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনে ব্যবহৃত হতে পারে না।

আমরা পতিত ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত প্রহসনের জোটে লেবার পার্টির নাম ব্যবহার করার ঘৃণ্য ও ষড়যন্ত্রমূলক অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জুলাই গনঅভ্যুত্থানে লেবার পার্টির নেতা আউয়াল মিয়া ও ছাত্রমিশনের সদস্য নাঈম হাওলাদারের রক্তের শপথ নিয়ে বলছি, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো।

বর্তমানে বাংলাদেশ লেবার পার্টি কোন জোটের সাথে সম্পৃক্ততা নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেবার পার্টির এককভাবে আনারস মার্কা নিয়ে নির্বাচনে অংশ করবে।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন