হোম > রাজনীতি

ঘরে ফিরলেন তারেক রহমান

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

বাবার কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, রাত ১১টা ৫২ মিনিটে তারেক রহমান বাসায় পৌঁছান।

এর আগে, দুপুরে গুলশানের বাসা থেকে বের হয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে দলীয় নেতাদের নিয়ে তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

সন্ধ্যার পর তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সবার উদ্দেশে তিনি বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, রাস্তায় জনস্রোতের কারণে সেখানে পৌঁছাতে দেরি হয়েছে। এত সময় সবাই অপেক্ষা করেছেন—এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাত ১০টা ২০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং রাত ১০টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন। রাত ১০টা ৪০ মিনিটে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হন। শেষে রাত ১১টা ৫২ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাসভবনে পৌঁছান।

নারী প্রশ্নে পশ্চিমা দৃষ্টিভঙ্গি নয়, আমাদের ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে

ডুয়েটকে অস্থিতিশীল করার অপতৎপরতা রুখে দেবে শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গণে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে

শাহ আলীর ঘটনায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত

শিক্ষাঙ্গণে মব কালচার ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে: ছাত্র জমিয়ত

সব ক্ষেত্রে তাকওয়া চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব: আব্দুল হালিম

ঈদে নিরাপদ যাতায়াত নিশ্চিতের আহ্বান খেলাফত মজলিসের

জামায়াত নেতাদের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের মতবিনিময়

গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জুলাইযোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম