হোম > রাজনীতি

স্বৈরাচার পতন দিবসে ইসলামী আন্দোলনের নানা আয়োজন

স্টাফ রিপোর্টার

পতিত স্বৈরাচার উৎখাতের এক বছর পূর্তি উদযাপনে ৫ আগস্ট দিনভর নানা কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন। দীর্ঘ দেড়যুগ ধরে জগদ্দল পাথরের ন্যায় জাতির ওপরে চেপে বসা নৃশংস আওয়ামী শাসক গোষ্ঠীর হাত থেকে রক্ষা পাওয়ার এই দিনকে মহান আল্লাহ দরবারে শুকরিয়া, আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া ও শ্রদ্ধা প্রদর্শন এবং আগামীতেও দেশকে যেকোন স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার প্রত্যয় নিয়ে দিনটি পালন করবে তারা।

রোববার ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম স্বৈরাচার পতন দিবস উদযাপনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যবস্থাপনায় আয়োজিত দিনভর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ শীর্ষ নেতারা।

৫ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশেষ বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বক্তব্য রাখবেন।

সারা দিনের কর্মসূচিতে রয়েছে, সকাল ১০ টা থেকে সমাবেশ। দুপুর বারোটায় গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। দুপুর আড়াইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। দেশের শীর্ষ সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠান চলবে মাগরিবের আগ পর্যন্ত। মাগরিবের পরে মাহফিল ও দোয়ার কার্যক্রম শুরু হবে।

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শাইখ আহমাদুল্লাহসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম এতে উপস্থিত থাকবেন।

গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে

দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জামায়াতের উদ্বেগ

নবাগতদের যাচাই-বাছাইয়ে এনসিপির সার্চ কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন সন্ধ্যা আয়োজনের ঘোষণা শিবিরের

ভারতে মুসলমানদের ওপর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন

দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ

বিনা বিচারে হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়

খাল খনন পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে

এনসিপি ২০৩৬ সালের মধ্যে সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে: সারজিস

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকায় আছেন যারা