হোম > রাজনীতি

ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

গণঅধিকার পরিষদ ছাড়ার কারণ জানিয়েছেন ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, যে দল ইসরাইলের টাকায় চলে, সেই দলে আমি থাকতে পারি না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

একাধিক দল বদলের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কি না, এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল হি শুড জয়েন।’

গণঅধিকার পরিষদ প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম, উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে। আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্ন ওঠে না। যেখানে ইসরাইলিদের অধীনে তারা চলে, ইসরাইলিদের টাকায় যে দল চলে, আমি ওখানে থাকতে পারি না।’

বিষয়টি আগে থেকে জানতেন না উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ‘আগে থেকে জানতাম না। তারপর মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে। তার পরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন, তার (নূরুল হক নূর) সঙ্গে ৩টা জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম।’

তারেক রহমানের যে দুইটি বিষয় দৃষ্টিকটু লেগেছে

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরো ঝুঁকির মুখে ঠেলে দেবে

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট দেওয়া হয়েছে: জামায়াত

জনগণকে হতাশ করে সরকার গণবিরোধী বাজেট প্রদান করেছে

এই বাজেট রাজনৈতিক চমকবাজী ছাড়া আর কিছুই নয় : জাসদ

‘কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ দেবে’