হোম > রাজনীতি

নুরের সঙ্গে যোগাযোগের বিষয়ে দেওয়া হলো যে বার্তা

আতিকুর রহমান নগরী

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সবশেষ শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫২ মিনিটে নুরের পেজ থেকে এই বার্তা দেওয়া হয়।

ওই বার্তায় বলা হয়, হাসপাতাল থেকে রিলিজ নিলেও নুর এখনো পুরোপুরি সুস্থ নন। মাথা, নাক ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে ডাক্তার নুরকে ৪-৬ সপ্তাহ ফুল রেস্টে থাকতে বলছে। নাক ও চোয়ালে আঘাতের কারণে শক্ত খাবার না খাওয়ার পাশাপাশি চোয়াল কম নাড়াতে একেবারে কথা কম বলতে বলেছেন। যদিও রাজনীতির মানুষ হওয়ায় মনের জোরে তিনি ইতোমধ্যে অনেককে সাক্ষাৎ দিয়েছেন ও কথা বলতে চেষ্টা করেছেন।

বার্তায় আরও বলা হয়, আপাতত সব ধরনের সাক্ষাৎ ও তার সঙ্গে কথা বলা বন্ধ করা হয়েছে। আপনাদের প্রতি অনুরোধ তার সুস্থতার জন্য সবাই দোয়া করুন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আপনাদের মাঝে ফিরে আসেন।

এর আগে ১৮ দিন পর সোমবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিকেলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়েন তিনি।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে নুর বলেন, ‘আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব।’

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক