হোম > রাজনীতি

রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ বন্ধ করুন: শ্রমিক মজলিস

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বেসরকারিকরণ বন্ধ করার দাবি জানিয়েছেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল করিম। তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। ক্যাপাসিটি চার্জ বাতিল করতে হবে, শ্রমিক কার্ড চালু করতে হবে।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

শ্রমিক মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা কবি খালেদ সানোয়ার।

সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ ইয়াহিয়া, মাওলানা ডাক্তার আবু বকর সিদ্দিকী, মুহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ খায়রুল আলম পুলক, ঢাকা মহানগরী উত্তর প্রশিক্ষণ সম্পাদক ডক্টর মাহমুদুর হাসান কিবরিয়া, মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসংস্থান সৃষ্টির বদলে সরকার বেকার সমস্যাকে প্রকট করে তুলছে: মঞ্জু

‘বর্তমান বাস্তবতা বিবেচনা না করে পুরোনো ফরমুলায় মজুরি নির্ধারণ বৈষম্যমূলক’

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি মামুনুল হকের আহ্বান

চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র গড়ার ঘোষণা এমপি মাসুদের

জনজীবনের জরুরি সংকটে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি

মক্কা চুক্তি জাতীয় স্বার্থে নতুন দিগন্ত খুলবে

‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠনের ঘোষণা সেলিম উদ্দিনের

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক