হোম > রাজনীতি

নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না

আতিকুর রহমান নগরী

ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে আসেন। সব শুনে হাইকোর্ট মান্নার রিট খারিজ করে দেন। এর ফলে তিনি নির্বাচনে আর অংশ নিতে পারবেন না।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যেতে পারবেন মান্না। তবে আগামী তিন দিন ছুটি থাকায় তিনি আপিল করতে পারবেন না। ফলে ২৮ তারিখের আগে ঋণখেলাপির তালিকায়ই থাকবে তার নাম।

এর আগে গত ৩ ডিসেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা।

মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো এ নোটিশে গত ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছিল।

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

জ্বালানি সংকট নিয়ে সরকারের প্ল্যান জনগণের সামনে পরিষ্কার করুন: মাহমুদুর রহমান মান্না