হোম > রাজনীতি

ডিইউজের নবনির্বাচিত নেতাদের জামায়াত আমিরের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ পুরো কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ডিইউজের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ পুরো কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সদস্যদের সর্বসম্মত মতের ভিত্তিতে আপনাদের পুনর্নির্বাচন সাংবাদিক সমাজের আস্থা, সুনাম ও যোগ্য নেতৃত্বেরই প্রতিফলন।

তিনি আরো বলেন, গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রাণশক্তি। জাতির কল্যাণ, সত্য প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি আশা করি, নবনির্বাচিত ডিইউজে নেতৃত্ব গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সংবাদকর্মীদের ন্যায্য অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

জামায়াত আমির বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য, নবনির্বাচিত নেতা এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি রইল আমার আন্তরিক দোয়া ও শুভকামনা। আল্লাহ আপনাদেরকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন এবং দায়িত্ব পালনে সফলতা দান করুন।#

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস