হোম > রাজনীতি

জকসুতে বিজয়ীদের জামায়াত আমিরের অভিনন্দন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি জকসু নেতাদের শুভেচ্ছা জানান।

এর আগে বুধবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

৩৮টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

নয় মাসে গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় নিহত ২৬০, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে: ইসলামী আন্দোলন

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়