হোম > রাজনীতি

ছাত্রলীগ রক্ষায় ছাত্রদল-বিএনপি, যা বললেন সাদিক কায়েম

ঢাবি সংবাদদাতা

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, ছাত্রলীগকে রক্ষা করছে ছাত্রদল ও বিএনপি।

বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তিনি এ অভিযোগ করেছেন।

সাদিক কয়েম লেখেন, ছাত্রলীগ নেতাকে ছাড়াতে ছাত্রদল নেতা সহিংসতার আশ্রয় নিয়েছে। এলোপাথাড়ি গুলি ছুড়ে মানুষ পর্যন্ত হত্যা করেছে! ছাত্রদল নেতা যেন সহযোদ্ধা ও রাজনৈতিক সহোদরকে বাঁচাতে যুদ্ধে নেমে গেছে, একেবারে সশস্ত্র হয়ে!

তিনি আরো বলেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছাত্রলীগ নেতাকে রক্ষায় যুদ্ধে নামা— এটা একদিকে ভয়ংকর, অন্যদিকে ছাত্রদল কর্তৃক ছাত্রলীগ পুনর্বাসনের জীবন্ত নমুনা।

ফেসবুকে তিনি বলেন, অন্যদিকে চাঁদপুরে মুহাদ্দিস আবু নসর আশরাফীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংঘবদ্ধভাবে হামলা করেছে বিএনপি । শরীয়তপুরে ছাত্রদলের সংঘর্ষে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে নিষ্পাপ মাদ্রাসা ছাত্র।

ঢাবি শিবিরের সাবেক এ সভাপতি আরো বলেন, জুলাইয়ের পরপরই হাজারো শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করছে ছাত্রদল ও বিএনপি। বারবার জবরদখল ও সহিংস রাজনীতির সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে তারা। আশা করবো তারা শুধরে যাবে; অন্যথায় ছাত্রজনতা অচিরেই সমুচিত জবাব দিবে।

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য