হোম > রাজনীতি

ঝালকাঠিতে লেবার পার্টির প্রার্থী ইরানের পক্ষে প্রচারণা

আতিকুর রহমান নগরী

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে বাংলাদেশ লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ইরানের পক্ষে প্রচারণা চালানো হয়। ছবি : সংগৃহীত

ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ইরানের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। শুক্রবার যুবমিশন আহ্বায়ক সালমান খান বাদসার নেতৃত্বে প্রচারণা চালানো হয়।

শুক্রবার লেবার পার্টির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন লেবার পার্টি ও যুবমিশনের নেতাকর্মীরা কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, খেয়াঘাট, গ্রামে মুস্তাফিজুর রহমান ইরানের পক্ষে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও আনারস প্রতীকের প্রচারপত্র বিতরণ করেন।

এ সময় যুবমিশন আহ্বায়ক সালমান খান বাদসা বলেন, মুস্তাফিজুর রহমান জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির পরীক্ষিত সিপাহসালার। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে লেবার পার্টি ও ছাত্রমিশনের দুজন শাহাদাৎ বরণ করেছেন।

তিনি আরো বলেন, ইরান ভাই ঝালকাঠি-১ আসনে জয়ী হলে প্রতিহিংসার রাজনীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবে। তাই মুস্তাফিজুর রহমান ইরানকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ