হোম > রাজনীতি

এই সংবাদ নিয়ে আমাকে দাঁড়াতে হবে, এটা কখনো ভাবিনি : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর এই শোক এই ক্ষতি অপূরনীয় বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এই সংবাদটি (খালেদা জিয়ার মৃত্যু) নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা আশা করেছিলাম, তিনি আবারও আগের মতো সুস্থ হয়ে উঠবেন।'

বিএনপি মহাসচিব বলেন, এই শোক, এই ক্ষতি অপূরণীয়। জাতি কখনোই এটি কাটিয়ে উঠতে পারবে না। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতি এবং গণতান্ত্রিক আন্দোলনে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেলিফোন করেছেন উল্লেখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উপদেষ্টা পরিষদে একটি বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় সম্মানে দাফনসহ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বলেও জানান তিনি।

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন