হোম > রাজনীতি

মিরপুর এলাকায় বিরোধীদলীয় নেতার গণসংযোগ

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা এলাকায় গণসংযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি । মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে তালতলা তাসফির মসজিদে এশার নামাজ আদায়ের আগ পর্যন্ত এই গ্ণসংযোগ করেন তিনি।

নিজ নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও তাদের কথা শোনেন বিরোধীদলীয় নেতা। তিনি মজসিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মিরপুর পুর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন, আবু সাইদ খুদরী প্রমুখ। এছাড়া এলাকার ওয়ার্ড দায়িত্বশীল, শ্রমিকনেতা, যুব নেতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান