হোম > রাজনীতি

তানিয়া রবের গাড়িতে সন্ত্রাসী হামলা, নব্য ফ্যাসিবাদের পদধ্বনি

বিবৃতিতে স্বপন

স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে বিএনপি নেতা আশরাফ উদ্দীন নিজানের সন্ত্রাসী বাহিনী কর্তৃক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এ ন্যক্কারজনক হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে সন্ত্রাসের আশ্রয় নেয়, তারা নব্য ফ্যাসিবাদী। বাংলাদেশের জনগণই সেটি প্রতিহত করবে। এর আগে গত ৮ ডিসেম্বর রামগতিতে একইভাবে হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় আজকে আবারও এমন হামলা করার সাহস পেয়েছে তারা।

তিনি বলেন, প্রশাসন যদি এখনই এসব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন নির্বাচনে সেটি আরও প্রকট আকার ধারণ করবে।

উল্লেখ, কমল নগরের হাজির হাট থেকে নির্বাচনি সমাবেশ শেষে করে রামগতির হারুন বাজার এলাকায় গত ৮ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে ফেরার পথে আজাদনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান, রামগতি উপজেলা ছাত্রলীগের (জেএসডি) সভাপতি আসিফুল ইসলাম রিয়াজসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি