হোম > রাজনীতি

গণঅধিকারে যোগ দিলেন মেঘনা আলম, নির্বাচন করবেন যে আসনে

স্টাফ রিপোর্টার

মডেল মেঘনা আলম

গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি। রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আবু হানিফ বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসন থেকে তিনি নির্বাচন করবেন।

এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেন মেঘনা।

ফেসবুকে মেঘনা আলম তার নির্বাচনি পরিকল্পনা সম্পর্কে বলেন, ঢাকা-৮ আসনকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, এলাকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সিসিটিভি ব্যবস্থা চালু করবেন এবং যাতে রাস্তা পারাপারে বা চলাফেরার সময় কোনো নারী শারীরিক হেনস্তার শিকার না হন

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক