হোম > রাজনীতি

লিয়াঁজো কমিটির বৈঠক

ইসলামী চারদলের ঐক্য সম্প্রসারণের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

ইসলামপন্থী চার দলের লিয়াঁজো কমিটির বৈঠকে ঐক্য সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। সোমবার পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসলামী ঐক্য সুসংহত করা, ঐক্যের কলেবর বড় করা এবং ঐক্য প্রক্রিয়াকে গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে খেলাফত মসলিসের পক্ষে উপস্থিত ছিলেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ও যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বৈঠকে অংশ নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ