হোম > রাজনীতি

জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

দেশ ও জাতির দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করে বলেন, বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিনে লাখো মানুষের মৃত্যু রোধে জাতিসংঘের ব্যর্থতা এই সংস্থাকে অপ্রাসঙ্গিক করে ফেলেছে। ইয়েমেনে, আরাকানে এবং আফ্রিকা অঞ্চলে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে জাতিসংঘের চোখের সামনে। বাংলাদেশের মতো একটি শান্ত ও নিরাপদ দেশে এমন ব্যর্থ একটি সংগঠনের একটা কমিশনের কার্যালয় খোলার কোন কারণও নাই, দরকারও না; বরং বিপদ আছে। তাই এই অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে।

চরমোনাই পীর আরও বলেন, ৫ আগস্টের পরে ড. মুহাম্মাদ ইউনূস সরকারের প্রতি আমরা সমর্থন জানিয়েছি ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা, সংস্কার কার্যক্রমে সমন্বয় করা এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য। এ লক্ষে আমরা সরকারকে প্রশ্নাতীত সমর্থন করেছি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, সরকার তার মূলকাজ বাদ দিয়ে তার ম্যান্ডেটের সঙ্গে সামঞ্জস্যহীন কাজ করে যাচ্ছে। বিচারে কোন অগ্রগতি নেই, সংস্কারের কাজ থমকে আছে, আর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিনের পরে দিন খারাপের দিকে যাচ্ছে। সরকার সেই দিকে নজর না দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের অফিস নিয়ে ব্যস্ত হয়ে আছে।

তিনি বলেন, মানবাধিকারের সংজ্ঞা নিয়ে পশ্চিমাদের সঙ্গে আমাদের ভিন্নমত আছে। আমাদের হাজার বছরের বোধ-বিশ্বাস, ঐতিহ্য, সংস্কৃতি ও চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক অনেক বিষয়কে এরা মানবাধিকার বলে গণ্য করে। সমকামিতা, গর্ভপাত, ট্রান্সজেন্ডার, মৃত্যুদণ্ড মওকুফ করার মতো বিষয়কে তারা মানবাধিকার হিসেবে বিবেচনা করে অথচ এগুলো আমাদের সমাজ বাস্তবতায় অপরাধ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আমাদের সমাজ-দর্শনে ও বিশ্বাসে অপরাধ হিসেবে গণ্য হওয়া এই বিষয়গুলোকে তারা মানবাধিকারের অন্তর্ভুক্ত করে সমাজে এগুলো স্বাভাবিক করার জন্য চেষ্টা করবে। সমাজ থেকে কোন বাধা আসলে তারা আমাদেরকে জাতি হিসেবে মানবাধিকারের বিরোধী বলে প্রতিবেদন করবে। ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। বিদেশি পর্যটক আসা কমে যাবে। আমাদের নাগরিকদের সারা বিশ্বে ভীতিকর হিসেবে দেখানো হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদেরকে বর্বর জাতি হিসেবে উপস্থাপন করা হবে। ড. ইউনূসকে আমরা অনেক প্রত্যাশা নিয়ে সমর্থন করেছি কিন্তু তিনি জাতির বুকে এমন ভয়ংকর বিষবৃক্ষ রোপণ করে যাচ্ছেন যার ভয়াবহ পরিণতি আমাদেরকে দীর্ঘ সময় ভোগ করতে হবে।

চরমোনাই পীর বলেন, কোন বিবেচনাতেই এই অফিসের (মানবাধিকার কমিশন) প্রয়োজন নেই। তাই অবিলম্বে এই অভিশপ্ত কার্যালয় স্থাপনের অনুমতি বাতিল করতে হবে। অন্যথায় দেশকে বাঁচাতে আমাদের রাজপথে অবস্থান নিতে হতে পারে।

জুলাই নেতা জুনায়েদ-রাফেসহ ৩৫ জন আসছেন এনসিপিতে

সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে

অল্টারনেটিভস'র কেন্দ্রীয় কমিটিতে ২৩ নতুন মুখ

বড়াইবাড়ি দিবসে শহীদ বিডিআর জওয়ানদের স্মরণ এনসিপির

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি কেন, জানালেন রুমিন ফারহানা

জাতীয় নারী শক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

গাজীপুরে মাদরাসাছাত্রী অপহরণের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ

আমাকে হত্যার হুমকি দিচ্ছে অতি উৎসাহী বিএনপি সমর্থকেরা