হোম > রাজনীতি

মুজিব নয় স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা ভাসানী: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দূরদর্শী ভাসানী দুই পাকিস্তানের বৈষম্য মানতে না পেরে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন। স্বাধীনতার কথা বলেছিলেন এবং দেশের মানুষের মধ্যে স্বপ্নের বীজ বপন করেছিলেন। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে, শেখ মুজিবের মত নিজের নিরাপত্তার জন্য পাকিস্তানে আশ্রয় নেয় নাই। মুজিব নয় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা।

রাশেদ প্রধান বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভাসানীর সক্রিয় ভূমিকা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণা ছিল। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ আমাদের লালন করতে হবে। এক ফ্যাসিস্টের বিদায়ে আরেক ফ্যাসিস্টের জন্ম দেওয়া যাবে না। চাঁদাবাজি, দখলদারি ও ভারতের গোলামির রাজনীতি যারা নতুন করে করতে চায়, তাদের আগামী জাতীয় নির্বাচনে রুখে দিতে হবে।

সোমবার সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে, মওলানা আব্দুল হামিদ এখন ভাসানীর ৪৯তম ওফাত দিবস উপলক্ষে জাগপা আয়োজিত ‘স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বাংলার ভাসানী’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম, সাংঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল প্রমুখ।

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত