হোম > রাজনীতি

বিএনপি নুর-রাশেদের জন্য আসন ফাঁকা রাখলেও গণঅধিকার ছাড়বে শুধু খালেদা জিয়ার আসন

স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন ফাঁকা রাখলেও শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন ছাড়া অন্যগুলোতে প্রার্থী দিবে দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন।

আবু হানিফ আমার দেশকে জানান, ফ্যাসিবাদ পতনে যুগপৎ আন্দোলনের অবদানের প্রতি সম্মান জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুরের সংসদীয় আসন পটুয়াখালী-০৩ এবং সাধারণ সম্পাদক জনাব রাশেদ খানের আসন ঝিনাইদহ-০৪ এ কোনো প্রার্থী দেবে না বিএনপি। এই সিদ্ধান্তের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ।

এসময় তিনি জানান, সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের দলীয় প্রতীক ট্রাক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে এটিকে নির্বাচনি জোট হিসেবে বিবেচনার সুযোগ নেই। কারণ বিএনপি দুইটি আসন ছাড়লেও শুধুমাত্র বেগম খালেদা জিয়ার আসন ছাড়া অন্য আসনগুলোতে প্রার্থী দেবে দলটি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগেই জানিয়েছি আমরা বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দিব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসনে প্রার্থী দেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি জানান, তারেক রহমানের আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী থাকবে।

তারেক রহমানের যে দুইটি বিষয় দৃষ্টিকটু লেগেছে

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরো ঝুঁকির মুখে ঠেলে দেবে

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট দেওয়া হয়েছে: জামায়াত

জনগণকে হতাশ করে সরকার গণবিরোধী বাজেট প্রদান করেছে

এই বাজেট রাজনৈতিক চমকবাজী ছাড়া আর কিছুই নয় : জাসদ

‘কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ দেবে’