হোম > রাজনীতি

ধর্ম ব্যবসায়ীদের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়: আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের আমলে দেশ ও জনগণ কখনোই নিরাপদ থাকতে পারে না। তাই বিএনপির শাসনামলই ছিল দেশের জন্য সবচেয়ে নিরাপদ সময়।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা স্পষ্ট বলছি- বিএনপির আমলে সবাই নিরাপদ ছিল, এখনো নিরাপদ থাকবে, আর সামনেও বাংলাদেশ সত্যিকারের নিরাপদ থাকবে।

আব্দুস সালাম বলেন, বিএনপি যে কোনো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকলেও প্রতিপক্ষ বিজয়কে ভয় পেয়ে নির্বাচন এড়িয়ে চলছে। কিন্তু একটি নির্বাচিত সরকার না এলে আন্তর্জাতিক দাতা সংস্থা ও দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে না। সরকার যদি নির্বাচনের ব্যবস্থা করতেও ব্যর্থ হয়, তাহলে দেশ কোন দিকে যাবে তা অনিশ্চিত, এটা দেশের জন্য শুভ নয়।

তিনি বলেন, আধুনিক সময়ে রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনলাইন প্রোপাগান্ডা, ভুল তথ্য ছড়ানো এবং সংগঠিত অপপ্রচারের বিরুদ্ধে লড়াই রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করছে। সাইবার যুদ্ধে বিজয়ী হতে না পারলে রাজপথের লড়াইয়ে পরাজিত হতে হবে। তাই মিথ্যা প্রপোকাণ্ডের বিরুদ্ধে আমাদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এটিএম আব্দুল বারী ড্যানি, অধ্যাপক জামাল উদ্দিন রনু, কলামিস্ট জোবায়ের বাবু প্রমুখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা