হোম > রাজনীতি

অনির্বাচিত সরকার বেশিদিন থাকলে সমস্যা তৈরি হয়: জাতীয়তাবাদী সমমনা জোট

স্টাফ রিপোর্টার

অনিবার্চিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যার সৃষ্টি হয় বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোটের জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা তুলে ধরেন ফরহাদ।

তিনি বলেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি, মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে যেন নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটি প্রতিষ্ঠিত সরকার গঠন করতে পারে তার জন্য আমরা সব সময় চেষ্টা করছি।

ফরহাদ বলেন, আমরা ড. ইউনুসের এটাই আশা করি, আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে দীর্ঘ পনের বছর পর আমরা সুষ্ঠু এমন একটা ভোট দেখতে পেরেছি। ভোটের জন্য কেউ জোর করতে পারে নি, ভোট কেউ টাকা দিয়ে কিনতে পারে নি, আমি আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি।

কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২ টির একমত ২৬টি একমত নয় এবং ২৮টি আংশিক একমত হয়েছে বলে বলেন ফরহাদ।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন নিয়ে যে প্রস্তাব দেয়া হয়েছে সেখানে আমরা সবগুলোতে একমত হয়েছি। দেশ গঠন করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ধরণের সহযোগীতা চান আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় অবশ্যই করবো। ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের ১১ নেতা সংলাপে অংশ নিয়েছেন।

ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

‘স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক হবে’

ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, সেনা মোতায়েনের দাবি

এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম

ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাভারের সেই মহিলা মাদ্রাসা পরিদর্শন, শাস্তি নিশ্চিতে ভূমিকার আশ্বাস কওমি আলেমদের

আইনশৃঙ্খলার অবনতি রাষ্ট্রের জন্য অশনিসংকেত: নেজামে ইসলাম পার্টি

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে