হোম > রাজনীতি

রাজধানীতে জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের কুশপুত্তলিকা দাহ করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। জি এম কাদেরকে গ্রেপ্তার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে করা এই কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

শনিবার বিকেলে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এরপর গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ওপর হামলার প্রতিবাদে করা মিছিলে বিক্ষোভকারীদের ‘একটা একটা জাপা ধর, ধইরা ধইরা গ্রেপ্তার কর’, ‘আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক অ্যাকশন’ স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি বিএনএস সেন্টার থেকে হাউজবিল্ডিং দিয়ে ইউটার্ন করে আজমপুর হয়ে উত্তরা ৭ নম্বর সেক্টরের শহীদ মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরায় জি এম কাদেরের বাসার সামনে ও বিএনএস সেন্টার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের দুই দফা সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে নুরুল হক নুরসহ অনেকে আহত হন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক